ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বঙ্গবন্ধু’ জনপ্রশাসন পদক পেলো আইসিটি বিভাগ

আকাশ আইসিটি ডেস্ক :

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ দলগতভাবে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ প্লাটফর্মের জন্য এই পদক দেওয়া হয়।

এ উপলক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভা কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগ ও তাঁর অধীন দপ্তর/সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দেশে বিভিন্ন আইসিটি অবকাঠামো গড়ে তোলার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল বাংলাদেশের গর্বের ও সক্ষমতার নিদর্শন। প্রযুক্তি ব্যবহার করে কিভাবে জীবন সহজ করা যায় সুরক্ষা প্ল্যাটফর্ম তারই উৎকৃষ্ট প্রমাণ।

তিনি বলেন, প্রযুক্তির প্রয়োজনীয়তা ও ডিজিটাল বাংলাদেশের সফলতা সুরক্ষার মাধ্যমে সহজেই দেশের মানুষ অনুধাবন করতে পেরেছে। এছাড়া দেশ বিশ্বের কাছে একটি আত্মনির্ভশীল, টেকসই ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রকাশ পেয়েছে।

প্রতিটি পুরস্কার ও সম্মাননা মানুষকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় উল্লেখ করে পলক বলেন, তরুণ উদ্যোক্তাদের কাছে সুরক্ষা প্ল্যাটফর্ম উৎসাহ ও অনুপ্রেরণার জায়গা। তিনি আরও উৎসাহ ও স্প্রিহা নিয়ে নতুন নতুন উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রীর ভিশন-৪১ তথা উন্নত, টেকসই, সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রতিমন্ত্রী ও বিভাগের সিনিয়র সচিব সুরক্ষা টিমের নিকট ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ হস্তান্তর করেন।

গত ২৩ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিজ বিভাগের পক্ষে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর কাছ থেকে এ পদক গ্রহণ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে পরীক্ষার সুযোগ দেওয়ার কথা ভাবছে

‘বঙ্গবন্ধু’ জনপ্রশাসন পদক পেলো আইসিটি বিভাগ

আপডেট সময় ১০:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২