ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়: হল কক্ষে ডেকে ছাত্রকে ‘মারধর’ ছাত্রলীগ কর্মীর

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের এক আবাসিক শিক্ষার্থীকে রুমে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ওই হলের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে হলের ১৭৭ নং রুমে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. শিপন মিয়া। তিনি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম ইয়াসির আরাফাত প্লাবন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিপন বলেন, ‘রাতে রুমে বসে পরীক্ষার পড়া পড়ছিলাম। এমন সময় অভিযুক্ত (প্লাবন) আমার একই বর্ষের তিন ছাত্রকে দিয়ে আমাকে তার রুমে যেতে ডেকে পাঠায়। আমার পরীক্ষা চলছে তাই আমি তাদেরকে বললাম তারা যেন ভাইদের বিষয়টি জানায়। পুনরায় আমাকে ডেকে পাঠালে আমি বাধ্য হয়ে তার (প্লাবন) রুমে গেলাম।’

নির্যাতনের বর্ণনা দিয়ে শিপন বলেন, ‘আমি তার (প্লাবন) রুমে ঢোকার পরে সে গালিগালাজ করতে শুরু করল। এক পর্যায়ে সে আমার শার্টের কলার ধরে দুই গালে দুইটা থাপ্পড় দেয়। রুমে তখন আরো ১০-১১ জন সিনিয়র ছিল। আমার কলার ধরে তাদের সামনে নিয়ে আবার থাপ্পর দিল।’

শিপনের ভাষ্য, মারধরের পর তার মাথা ঘোরা শুরু হয়। একপর্যায়ে প্লাবন তাকে বলেন, ‘পরীক্ষা শেষ কর। এরপর প্রতিদিন ১১৭ নম্বর রুমে আসবি। পরীক্ষা শেষ হলে তোরে হল থেকে বের করে দিব।’

এ বিষয়ে ইয়াসির আরাফাত প্লাবনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। প্লাবন হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদারের অনুসারী।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থী বলেন, ‘হল ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদারের নির্দেশে আমাদের সবাইকে গেস্টরুমে থাকা বাধ্যতামূলক করা হয়। যারা আসতে দেরি করেছে কিংবা পরীক্ষার কারণে আসতে পারেননি তাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। শিপন মিয়াসহ প্রায় ৮ জনকে নির্যাতন করা হয়েছে।’

জানতে চাইলে এসএম হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদার বলেন, ‘আমি ঘটনাটা শুনেছি। খোঁজখবর নিচ্ছি। আমি ভুক্তভোগী ও অভিযুক্ত, উভয়কেই ডেকে ঘটনা শুনবো। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে প্রয়োজনে আমি হল প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়ে জানতে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: হল কক্ষে ডেকে ছাত্রকে ‘মারধর’ ছাত্রলীগ কর্মীর

আপডেট সময় ০১:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২