ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

কিশোর গ্যাংয়ের সদস্য কুপিয়েছে স্কুলছাত্রকে

আকাশ জাতীয় ডেস্ক: 

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের সদস্য সিফাতের ছুরিকাঘাতে আকাশ নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।

ওই ইউনিয়নের নান্দিনা পশ্চিম বাজার বাদেচান্দি মোড় এলাকায় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আকাশ ওই এলাকার জিনু মিয়ার ছেলে এবং নান্দিনা এমএইচকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আর সিফাতের বাড়ি নান্দিনা পুরাতন পাড়ায়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে আকাশ নিজ বাড়ির সামনে বেঞ্চে বসে ছিল। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত পেছন দিক থেকে অতর্কিতভাবে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারণে আকাশের ওপর হামলা করা হয়েছে তা জানা যায়নি।

আকাশের বাবা জিনু মিয়া বলেন, কেন আমার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে কিছুই বলতে পারবো না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

কিশোর গ্যাংয়ের সদস্য কুপিয়েছে স্কুলছাত্রকে

আপডেট সময় ১২:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২