ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছিল, সেই ছবি ফেসবুকের কাভার পেজ থেকে নামিয়ে ফেলেছে পাকিস্তান হাইকমিশন।

রোববার (২৪ জুলাই) ১২টা ১৩ মিনিটে পাকিস্তান হাইকমিশন কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে।

ঢাকার পাকিস্তান হাইকমিশন বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।

রোববার দুপুরে কাভার পেজ থেকে পতাকা সরালেও ফেসবুক পেজে এখনো আগের আপলোড করা দুই দেশের বিতর্কিত পতাকার ছবি রয়ে গেছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা (পাকিস্তান) প্রত্যেক দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে।

তিনি বলেন, আমরা তাদের (পাকিস্তান) বলেছি এটা আমাদের পছন্দ হয়নি। তারা জানিয়েছে, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।

এদিকে পাকিস্তানের ঢাকার হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন

আপডেট সময় ০১:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২