ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

পাকিস্তান হাইকমিশনকে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, সেই ছবি নামিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে এ বিষয়ে বলা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়। তবে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটেও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে সেই পতাকা দেখা গেছে।

পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।

পতাকার ছবিটি পোস্ট করার পর পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে সমালোচনা শুরু হয়ে যায়। পরে পাকিস্তান হাইকমিশন কমেন্টস অপশন বন্ধ করে দেয়। এখন সেখানে কেউ কমেন্ট করতে পারছেন না।

পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান হাইকমিশনকে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার নির্দেশ

আপডেট সময় ০৭:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২