ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪

অবৈধ পথে ইতালিসহ ইউরোপ না যাওয়ার আহ্বান ইতালি রাষ্ট্রদূতের

আকাশ জাতীয় ডেস্ক:

জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক ও অবৈধ পথে বাংলাদেশিদের ইতালিসহ ইউরোপ না যাওয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা।

তিনি বলেন, বিপজ্জনক ও অবৈধ পথে বিদেশ গমন আমাদের সবার জন্য উদ্বেগজনক। তাই মানবিক কারণে প্রতারণা ও নির্যাতন থেকে বাঁচাতে সর্বোপরি মানব পাচার দমনে জনসচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সম্মুখীন হচ্ছে যারা বলকান এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সে দেশে ঢুকবার চেষ্টা করছে। এ বছরের শুরুতে ইতালি, উত্তর আফ্রিকা দেশসমূহ মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় ২১ হাজার ৮৪৮ অনিয়মিত অভিবাসী প্রবেশ করে। যা গত বছরের তুলনায় ২২ ভাগ বেশি। ১৪ হাজার ৭৫৮ জন পূর্ব ভূমধ্যসাগরীয় পথে আসে। যার মধ্যে ইতালিতে পৌঁছায় ৫ হাজার ৫৫৭ জন। যা গত বছরের তুলনায় ১৫৩ ভাগ বেশি। ২০২২ সালে ২৮ হাজার ৪০৫ জন অনিয়মিত অভিবাসীকে ইতালিতে রেজিস্ট্রার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১-২২ সালে বাংলাদেশ থেকে ১ হাজার ৬০০ শ্রমিক ইতালিতে কাজ করার ভিসা পেয়েছে। ৩ হাজার শ্রমিককে কাজের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

তিনি বলেন, বিপজ্জনক পথে যারা ইতালি যাবার ঝুঁকি নেয়, তারা মানব পাচারের শিকার হয়ে প্রতারণা হিংস্রতা, অত্যাচারিত হয়ে অমানবিক অবস্থায় পরে। ভূমধ্যসাগর এবং উত্তর-পশ্চিম আটলান্টিক সাগর পথ পাড়ি দিতে গিয়ে গত বছরে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩১ জনের।

তিনি আরও বলেন, তাই মানব পাচার বন্ধ করার জন্য পাচারকারীদের দমন অবৈধ অভিবাসন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি অবৈধ পথে বিদেশ যাওয়ার পেছনের মূল কারণ খুঁজে বের করা এবং শ্রম অভিবাসীদের আইনানুসারে বিকল্প পথ প্রদর্শন এসব কিছুর সমন্বয়ে একটি পুর্ণাঙ্গ প্রচেষ্টা জরুরি।

বৈধভাবে ইতালিতে বাংলাদেশিদের আরও জোর সুযোগ তৈরি করতে কাজ করছে ইতালি সরকার। দক্ষ শ্রমিক তৈরি করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান ইতালি রাষ্ট্রদূত।

সভায় শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ পথে ইতালিসহ ইউরোপ না যাওয়ার আহ্বান ইতালি রাষ্ট্রদূতের

আপডেট সময় ০৬:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২