ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিসা ছাড়াই যাওয়া যাবে ব্রাজিলে

আকাশ জাতীয় ডেস্ক: 

এখন থেকে ভিসা ছাড়াই যাওয়া যাবে ব্রাজিলে। তবে এ সুযোগ পাবেন শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা। এ বিষয়ে দুই দেশের মধ্যে ভিসা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত মঙ্গলবার ব্রাজিলের পররাষ্ট্র দপ্তরে এ চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো।

দীর্ঘদিন জনশক্তি রপ্তানিসহ ব্যবসা বাণিজ্যে নতুন ক্ষেত্র তৈরি করতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল বাংলাদেশের জন্য দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে দেশটিতে যাতায়াত সহজ করার জন্য দুদেশের মধ্যে স্বাক্ষর হয়েছে ভিসা সহযোগিতা চুক্তি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে নানা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, সয়াবিন তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাজার বৃদ্ধিতেও দুই দেশ একমত হয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো বলেন, দুই দেশের মধ্যে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এদিকে ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রোহিঙ্গা সংকটের বিষয়টিও যেন হারিয়ে না যায় সেই চেষ্টার আশ্বাসও দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভিসা ছাড়াই যাওয়া যাবে ব্রাজিলে

আপডেট সময় ১১:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২