ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শান্তি সূচকে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে

আকাশ জাতীয় ডেস্ক: 

বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম।

সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বিশ্ব শান্তি বিষয়ক এ প্রতিবেদন প্রকাশ করে।

বৈশ্বিক শান্তি সূচক–২০২১ এ ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ।এই তালিকায় আগের বছরের অবস্থান ধরে রেখে শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড।

তবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। পাশাপাশি দুই ধাপ এগিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তবে অবনমন হয়েছে পর্তুগালের। দেশটি ২ ধাপ নেমে এসেছে চতুর্থ স্থানে।

বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ ১০টি দেশ হলো—আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক রিপাবলিক এবং কানাডা।

এদিকে, তালিকার সর্বনিম্ন স্থান অর্থাৎ ১৬৩তম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। এর আগের সূচকেও দেশটির অবস্থান ছিল সর্বনিম্ন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে নেপাল। দুই ধাপ পিছিয়ে দেশটির অবস্থান ৮৫তম। এরপরই আছে বাংলাদেশ।

অবাক করার বিষয় হলো, ঋণ এবং অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ১৯ ধাপ পিছিয়েও বর্তমানে অবস্থান করছে ৯৫তম স্থানে। এ ছাড়া, এই সূচকে ভারতের অবস্থান ১৩৫তম। দেশটি দুই ধাপ এগিয়েছে। দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তান বর্তমান সূচকে রয়েছে ১৫০তম স্থানে। দেশটি দুই ধাপ পিছিয়েছে।

মূল ৩টি ক্ষেত্রের আওতায় সর্বমোট ২৩টি নির্দেশকের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। মূল ক্ষেত্র ৩টি হলো—সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংঘাত এবং সামরিকীরণের মাত্রা। এছাড়া সূচক ২৩ টির মধ্যে রয়েছে—অস্ত্র আমদানি, সহিংস বিক্ষোভ, সামরিক ব্যায় বৃদ্ধি, শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনসংখ্যা, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অর্থায়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সংখ্যার অনুপাত, পারমাণবিক এবং ভারি অস্ত্র, রাজনৈতিক সন্ত্রাসবাদের পরিমাণ, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা, সহিংস অপরাধ, বাহ্যিক সংঘাত থেকে মৃত্যুর পরিমাণ, অপরাধ বিষয়ে ধারণা, অভ্যন্তরীণ সংঘাতের গভীরতা, খুনের হার, কারাদণ্ড প্রদানের হার, বাহ্যিক এবং অভ্যন্তরীন যুদ্ধ–সংঘাতে জড়িয়ে পড়ার হার এবং এসব দ্বন্দ্ব–সংঘাত থেকে মৃত্যুর পরিমাণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শান্তি সূচকে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে

আপডেট সময় ১১:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২