ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা বিভাগে আশ্রয়ণের ঘর পাবে ৪০৮৩ পরিবার

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিভাগের ১৩ জেলার ৪ হাজার ৮৩ ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে।

বৃহস্পতিবার ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে এ গৃহ হস্তান্তরের কার্যক্রমের উদ্বোধন করবেন।

বুধবার (২০ জুলাই) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, ঢাকা বিভাগের ১৩ জেলায় ৪ হাজার ৮৩ ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এর আগে ঢাকা বিভাগে মোট ২০ হাজার ৫৯৫ পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হয়।

বিভাগীয় কমিশনার আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার গরীব মানুষের মুখে হাসি ফোটানোর।

জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার চরগোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের জন্য প্রথম গৃহ নির্মাণের নির্দেশ দেন। আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী ৩য় পর্যায়ের ২য় ধাপে জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে এ বিভাগের তালিকাভুক্ত অবশিষ্ট ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হবে। যার ফলে ঢাকা বিভাগের একটি পরিবারও গৃহহীন থাকবে না।

এ সময় ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকা বিভাগে আশ্রয়ণের ঘর পাবে ৪০৮৩ পরিবার

আপডেট সময় ১০:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২