ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাবজি খেলার দায়ে চুয়াডাঙ্গায় আটক ১০৮

আকাশ জাতীয় ডেস্ক: 

চুয়াডাঙ্গায় আয়োজন করে নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি প্রতিযোগিতায় অংশ নেওয়ার দায়ে ১০৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আটকরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য চুয়াডাঙ্গায় একত্রিত হয়েছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ জুলাই) রাতে দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসেন শতাধিক উঠতি বয়সী কিশোর ও যুবক। শহরতললীর দৌলতদিয়াড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি গেমস প্রতিযোগিতায় অংশ নেন। এমন খবর পেয়ে বুধবার সকালে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে পাবজি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০৮ কিশোর ও যুবককে আটক করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর-যুবকরা জানান, অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে চুয়াডাঙ্গায় খেলতে আসেন তারা। এখানে ১৯টা খেলোয়াড় গ্রুপ অংশ নেয়। প্রতি গ্রুপে চারজন করে সদস্য রয়েছে। সবার সঙ্গে সবার খেলা হয়। খেলা শেষে বিজয়ীদের ট্রফি উপহার দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আকাশ নিউজকে জানান, আটক সবাই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের সবার কাছ থেকে দামি-দামি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, এখানে অর্থ লেনদেনের বিষয়টি লক্ষ্যনীয়। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান-প্রদাণ করেছেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, আটকদের বয়স বিবেচনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রাপ্ত বয়সীদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

এদিকে, আটকদের নামে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পাবজি খেলার দায়ে চুয়াডাঙ্গায় আটক ১০৮

আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২