ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নতুন শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি হচ্ছে : মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান খাত আরও গতিশীল হওয়ায় নতুন নতুন দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে। কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দেশের জনগণকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ, দক্ষতা বাড়লেই বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স বাড়বে।

বুধবার কর্মসংস্থানের উদ্দেশ্যে টেকনিক্যাল ইন্টার্ন কর্মীদের জাপান গমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ দিন ৪৭ জন টেকনিক্যাল ইন্টার্ন কর্মী জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। এ সময় তিনি আইএম জাপান প্রতিনিধিকে বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক কর্মী নেওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি তাদের বাংলাদেশেই জাপানগামী কর্মীদের পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, বিএমইটির অধীনে দেশের ৩২টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ছয় মাস মেয়াদি জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হচ্ছে। ওই কোর্সের আওতায় এ পর্যন্ত ৩ হাজার ৫৬৬ জন জাপানি ভাষা প্রশিক্ষণ নিয়েছে। আইএম জাপান এর মাধ্যমে ইতোমধ্যে ১৮৩ জন টেকনিক্যাল ইন্টার্ন (কর্মী) হিসেবে জাপান গেছেন। আজ ৪৭ জন কর্মী জাপানে যাচ্ছেন এবং আরও ২৯২ জন কর্মী জাপান যাওয়ার অপেক্ষায় আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

নতুন শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ সৃষ্টি হচ্ছে : মন্ত্রী

আপডেট সময় ০৬:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২