ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়’

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জাতি হিসেবে অত্যন্ত ইমোশনাল। আমাদের এই ইমোশন কাজে লাগিয়ে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, ইমোশনকে কাজে লাগিয়ে নড়াইলে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে একটি গোষ্ঠী।

বুধবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনে আয়োজিত ‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে সব ধর্মের প্রাধান্য রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলিয়ে আমাদের দেশ। মাঝে মাঝে যেকোনোভাবেই দুই-একটি উক্তি চলে আসে এবং এগুলোকে পুঁজি করে ইমোশনালভাবে ঘটনা ঘটে যায়। আর এই ইমোশনকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

তিনি বলেন, নড়াইলসহ এর আগেও কিছু ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনাতেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎক্ষণাৎ অ্যাপ্রোচ করেছে। নড়াইলের ঘটনা যখনই ঘটেছে তখনই ফেসবুকে পোস্ট দেওয়া ওই ছেলেটির বাড়ি ঘিরে প্রটেকশনে ছিল। তাকে খোঁজা হচ্ছিল। কিন্তু ছেলেটির ফেসবুকের পোস্ট দেখে একটি গোষ্ঠী ইমোশনাল হয়ে নড়াইলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমোশনকে কাজে লাগিয়ে যারা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সব জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। না হলে ঘটনা ঘটিয়েছে একটি ছেলে, আর তাতেই বাড়ি পুড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ছেলেটির বাড়ি প্রটেকশন দেয় এবং যারা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রত্যেককে শনাক্ত করে ধরা হয়েছে।

নড়াইলের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ফেসবুকে পোস্টকারী ওই ছেলেটিও রয়েছে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, নড়াইলের ঘটনায় সবগুলো বিষয় সামনে এনে তদন্ত চলছে। এই ঘটনায় কে কতখানি সম্পৃক্ত ছিল, তা তদন্তে বেরিয়ে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়’

আপডেট সময় ০৪:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২