ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের পাশে অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার থাইয়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেওয়া ত্রাণ বিতরণ করেছেন। এ সময় অর্থমন্ত্রী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ওপর চলা নির্যাতনের কথা শোনেন।

আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের সে দেশে নিরাপদ জোন তৈরি করে তাদেরকে ফেরত নিতে হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী পরে থাইয়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম ও সেনাবাহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী উখিয়া ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ত্রাণ ব্যবস্থাপনার কাজে বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় অন্যদের মধ্যে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ সেনা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের পাশে অর্থমন্ত্রী

আপডেট সময় ১১:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭