ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাইট-এসি বন্ধ রেখে সংসদীয় কমিটির বৈঠক

আকাশ জাতীয় ডেস্ক: 

চলমান বৈশ্বিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষের সব বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রেখে বৈঠক করেছে সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে এটা অনুসরণের জন্য অন্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

কমিটি সূত্র জানায়, বৈঠকে প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকা কমিটিতে উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে সরকারি স্থাপনাগুলোতে জরুরি ভিত্তিতে এনার্জি অডিট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ইতোমধ্যে সমাপ্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত যানবাহনসমূহ থেকে কয়েকটি প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরকে বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম ও নার্গিস রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লাইট-এসি বন্ধ রেখে সংসদীয় কমিটির বৈঠক

আপডেট সময় ০৮:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২