ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের ব্যবহারসহ সব বিষয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এই কথা জানান।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী একটা সমস্যা তৈরি হয়েছে। আশাকরি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই সংকট মোকাবিলায় দেশের সবাইকে মিতব্যয়ী হতে হবে।

মন্ত্রী বলেন, সরকারপ্রধান বলেছেন— মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় পুনর্বাসনের জন্য একটি প্রকল্প তৈরি করতে। আশাকরি, খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি প্রকল্প নিয়ে আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২