ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অভিমান করে গৃহবধূর রূপসা সেতু থেকে ঝাঁপ!

আকাশ জাতীয় ডেস্ক: 

খুলনার খানজাহান আলী (র.) (রূপসা) সেতু থেকে মিম আক্তার (১৯) নামের এক গৃহবধূ রূপসা নদীতে ঝাঁপ দিয়েছেন।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ওই গৃহবধু সেতু থেকে নদীতে লাফ দেন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত ঘটনার ১৬ ঘণ্টার পার হয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক আকাশ নিউজকে বলেন, লবণচরা মোল্লাপাড়া এলাকার ড্রাইভার গলির বাসিন্দা জালাল ফকিরের মেয়ে মিম ও জাফর ফকিরের ছেলে আলী আকবর ফকিরের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। ৪ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোমবার রাতে স্বামী খাওয়ার সময় মিম চুল ঝাড়ছিল তখন তার স্বামী বলেন খাওয়ার সামনে চুল ঝাড়ছো এভাবে কি খাওয়া যায়? এ সময় অভিমান করে মিম ঘর থেকে বের হয়ে যান। তার শ্বশুর বাড়ির লোকজন পেছন পেছন আসেন। কিন্তু তারা আসার আগেই রূপসা সেতুর মাঝ থেকে নদীতে লাফ দেন মিমি। স্থানীয়রা পুলিশে খবর দিলে কোস্টগার্ড, নৌ পুলিশ, ডুবরি দল ও পুলিশ ট্রলারযোগে বিভিন্নস্থানে খোঁজ নেয়। কিন্তু মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

তবে মিমের শ্বশুর জাফর বলেন, ‘সন্ধ্যায় ছেলে কাজ শেষে বাড়ি ফিরে এলে মিমদের দুজনকে ঘরে দেখি। এর কিছুক্ষণ পরে লোকমুখে জানতে পারেন মিম রূপসা সেতুর দিকে রওনা হয়েছে। তারা সঙ্গে সঙ্গে সেতুর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেতু কাছে গিয়ে তারা জানতে পারে মিম সেখান থেকে নদীতে লাফ দিয়েছে’।

খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন মিঠু আকাশ নিউজকে বলেন, প্রাথমিকভাবে শোনা গেছে স্বামীর সঙ্গে অভিমান করে মিম সেতু থেকে নদীতে লাফ দিয়েছেন। খবর শুনে আমি কোস্টগার্ড, নৌ পুলিশ নিয়ে রূপসা সেতু থেকে চালনা পর্যন্ত খুঁজেছি কিন্তু পাইনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অভিমান করে গৃহবধূর রূপসা সেতু থেকে ঝাঁপ!

আপডেট সময় ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২