ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওবায়দুল কাদেরকে স্যার বলেছি, সেটা নিয়ে একজন জ্ঞান দিলেন: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:

অযাচিত মন্তব্য দেখলে কাজের শক্তি হারিয়ে ফেলেন, কাজ করার মন থাকে না জানিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি ওবায়দুল কাদেরকে স্যার বলেছি সেটা নিয়েও সমালোচনার ঝড় শুরু হয়েছে। আমি এটা বিনয় করে বলেছি। এই বিষয়ে আমার এক কমিশনারও আমাকে জ্ঞান দান করলো।’

সংলাপে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দ্বিতীয় দিনের সংলাপে নির্বাচন কমিশনের সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ইসি সরকারি দলকে বেশি আপ্যায়ন করে এমন অভিযোগের জবাবে সিইসি বলেন, ‘আওয়ামী লীগের ওবায়দুল কাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি দলবল নিয়ে এসেছিলেন। কিন্তু আমার রুমে ঢুকতে পারেননি। পাশের রুমে বসিয়ে পরে এখানে আনা হয়েছিল। আমি ভুলে আগেই ওনাকে (ওবায়দুর কাদের) স্যার সম্বোধন করেছিলাম। এটা নিয়েও সমালোচনার সম্মুখীন হয়েছি। যেহেতু আগেই পরিচিত, সব সময় স্যার বলেছি। তারপর শিখলাম যে, না স্যার বলা যাবে না। উনি (কমিশনার মো. আলমগীরকে দেখিয়ে) এ বিষয়ে আমাকে জ্ঞান দান করলেন।’

নির্বাচনের মাঠে তলোয়ার-রাইফেলের প্রসঙ্গটি কৌতুক ও প্রতীকী অর্থেই মন্তব্য করেছেন জানিয়ে সিইসি বলেন, ‘এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বললো কেউ অস্ত্র নিয়ে আসলে আমরা কি করব? আমি বললাম, তলোয়ার বা রাইফেল নিয়ে দাঁড়াবেন। মানে প্রতিহত করবেন। এটা কেবলই প্রতীকী। আমি প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারে বসেছি এইটুকু বুঝব না?’

হাবিবুল আউয়াল বলেন, ‘একজন প্রধান নির্বাচন কমিশনারের এতটুকু জ্ঞান নেই? এই কথা সত্যি হলে আমি তো আর্মস অ্যাক্টে লায়াবল। পুলিশ আমাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাবে। বুঝতে হবে, এটা অন্তর থেকে বলা হয়েছে, না কৌতুক করে বলা হয়েছে।’

সিইসি আরও বলেন, ‘ছোট বিষয়টা দেশের পত্রিকাগুলোতে এখন প্রধান খবর। একটা মানুষকে নামিয়ে দেয়া। এরপর তো আর কাজ করার মনোবলও থাকে না। ইচ্ছাও করে না। আমি ইউটিউবে নিজের ছবি দেখলে সেটা বন্ধ করে দিই ‘ইউটিউবে যখনি আমার ছবি দেখি বুঝতে পারি বাপ-দাদাসহ গালিগালাজ শুরু হবে, তখন আর কাজের মনোবল থাকে না।’

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনায় হতাশ হয়ে ইউটিউব দেখা বন্ধ করে দিয়েছেন জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘গণমাধ্যমকে আমরা খুব সাপোর্ট দিই। তাদের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা চাই সবকিছু গণমাধ্যমে যাক। খুব বেশি কিছু প্রাপ্তির আশায় নির্বাচন কমিশনে আসিনি। আমরা খুবই চেষ্টা করছি। আমাদের অনেকগুলো পরিশ্রম ভণ্ডুল হয়ে যায়। আবার কিছু কাজে লাগে। কিছু লাগে না। কিন্তু পরিশ্রম করে যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওবায়দুল কাদেরকে স্যার বলেছি, সেটা নিয়ে একজন জ্ঞান দিলেন: সিইসি

আপডেট সময় ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২