ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার বঙ্গবন্ধুর হত্যাকারীদের ‘শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকার প্রার্থী

আকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্ক যেন বাঁশখালীর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের পিছু ছাড়ছে না। এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম। তিনি বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি। স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবেও এলাকায় পরিচিত।

আজ শুক্রবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা করেন অনেকে। চট্টগ্রামের কেউ কেউ বলছেন এটি ‘স্লিপ অব ট্যাং’।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের বকশি দীঘির পাড় এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নেন চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম। সেখানে তিনি বক্তব্য রাখেন।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর যারা কিছু কুচক্রী বিপথগামী সৈনিকের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করেছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

এ প্রসঙ্গে জানতে তাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরকারি গুন্ডার ভয় দেখিয়ে সমালোচনার মুখে পড়েন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। ইভিএমে বাটন টিপে দেওয়ার জন্য লোক রাখার কথা বলে নির্বাচন কমিশনের কারণ দর্শানো নোটিশ পান চাম্বল ইউনিয়নে নৌকার প্রার্থী মুজিবুল হক চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই: রাষ্ট্রপতি

এবার বঙ্গবন্ধুর হত্যাকারীদের ‘শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকার প্রার্থী

আপডেট সময় ১১:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২