ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাঁশঝাড়ে মিলল মাদ্রাসাছাত্রীর দগ্ধ মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামে মারুফা খাতুন (১৪) নামে এক কিশোরীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে ওই কিশোরীর বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফা রসূলপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে। সে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইয়ুবিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাতের খাবার খেয়ে মারুফা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘুমাতে যায়। ভোরে পরিবারের সদস্যরা টের পায় মারুফা ঘরে নেই। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে বাড়ি থেকে চারশত গজ দূরে চৌরাভিটা নামক বাঁশঝাড়ে মারুফার লাশ আগুনে অর্ধেক পোড়া অবস্থায় পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই কিশোরীকে হত্যার পর পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

বাঁশঝাড়ে মিলল মাদ্রাসাছাত্রীর দগ্ধ মরদেহ

আপডেট সময় ০৬:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১