ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার হানায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ম্যাচ অফিশিয়ালের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

মঙ্গলবার শারজায় টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসে খেলা হয়েছিল ৩২.৪ ওভার। এরপরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

টুর্নামেন্টে সেমিফাইনালের টিকিট পেয়েছে আগেই। লক্ষ্য ছিল শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে পা রাখা। তবে লঙ্কানদের হারানো না গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ঠিকই সেমিতে পৌঁছে গেছে জুনিয়র টাইগাররা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক বিবৃতিতে বলেছে, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও এমিরেটস ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে, এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ বি-এর শেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’

‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে লাল-সবুজের প্রতিনিধিরা পয়েন্ট ভাগাভাগি করলে দুদলের সংগ্রহ দাঁড়ায় সমান ৫ পয়েন্ট। তবে রানরেটে এগিয়ে গ্রুপের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে যুবারা।

আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শারজায় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে ক্যাপ্টেন রাকিবুল হাসানের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনার হানায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত

আপডেট সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১