ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

সীমিত পরিসরে টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

সীমিত পরিসরে রাজধানীতে মঙ্গলবার থেকে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীতে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এর পরিধি বাড়ানো হবে।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। এবার নাগরিকদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হলো বুস্টার ডোজের কার্যক্রম।

ষাটোর্ধ্ব, প্রবাসীকর্মী ও সম্মুখ সারির যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে ছয় মাস অতিক্রান্ত হয়েছে তারা বুস্টার ডোজের জন্য এসএমএস পাবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে তাদের। যাদের টিকা দেওয়া হবে তারা এসএমএস পাবেন।

গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, করোনা মোকাবিলায় গত রবিবার (১৯ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরু হবে। এরই মধ্যে সুরক্ষা অ্যাপ প্রস্তুত করা হয়েছে।

কতজনকে কীভাবে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে—এমন প্রশ্নে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ৫ অনুপাত ১- এই পদ্ধতিতে বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ, টিকা কেন্দ্রগুলোতে নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে পাঁচজনকে দেওয়া হবে প্রথম অথবা দ্বিতীয় ডোজ আর বুস্টার ডোজ দেওয়া হবে একজনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

সীমিত পরিসরে টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু

আপডেট সময় ১২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১