ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরাজ-আকবর পেলেও দল পাননি আশরাফুল-নাসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। অনেক অপেক্ষার পর দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। কিন্তু দল পাননি জাতীয় দলের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।

বাংলাদেশ জাতীয় এক সময়ের নির্ভরযোগ্য পারফরমার ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিপিএলে খেলা হচ্ছে না তার। মূলত আশরাফুল আর নাসিরের নামই ওঠেনি প্লেয়ার্স ড্রাফটে। প্রতিষ্ঠিত এই দুই পারফরমারের সঙ্গে দল মেলেনি তরুণ ওপেনার তানজিদ হোসেন তামিমেরও।

টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে ভালোই খেলেছিলেন আশরাফুল আর নাসির। চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে সুপার লিগে দুজনই ফিফটি হাঁকিয়ে শেখ জামালকে উপহার দিয়েছিলেন স্মরণীয় জয়।

এদিকে দল পেয়েছেন মিরাজ ও আকবর। জাতীয় দলের অন্যতম অলরাউন্ডার মিরাজকে ড্রাফটের শেষদিকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর প্লেয়ার্স ড্রাফটে ডি-ক্যাটাগরিতে থাকা উইকেটরক্ষক-ব্যাটার আকবরকে টানে বন্দরনগরীর দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিরাজ-আকবর পেলেও দল পাননি আশরাফুল-নাসির

আপডেট সময় ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১