ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার চিকিৎসা: আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

আকাশ জাতীয় ডেস্ক:

খালাদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার ভাইয়ের করা আবেদনে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘আগের আবেদনের ধারাবাহিকতায় খালেদা জিয়ার ভাই আবারও যে আবেদন করেছেন, সেই আবেদনের ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। ’

তিনি বলেন, এর আগেও এ ব্যপারে যতবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি গেছে। যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি যাবে তাই এখনই কোন সিদ্ধান্ত বা মতামত বলা যাবে না। প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।

৪০১ ধারার বিষয়টি জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, ৪০১ ধারায় যে ৬টি উপ-ধারা আছে সেখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশনে আবার বিবেচনা করার কোনো সুযোগ নেই। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে স্ট্যান্ড আর সেটিংয়ের কোনো ব্যাপার না। এটা আইনের যে ব্যাখ্যা, আমি সে ব্যাখ্যা দিয়েছি। সেই ব্যাখ্যার সঙ্গে কোনোখানেই আমি দেখিনি তার জাজমেন্টে দ্বিমত আছে। আমার দেওয়া ব্যাখাটা সঠিক বলে আমি মনে করি। ’

নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি। আগামী ৩০ তারিখে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন। তারপরেই নির্দেশনা আসলে বিষয়টি সঠিক হবে বলে মনে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদার চিকিৎসা: আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১