ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পটুয়াখালীতে ভোট গণনা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ৮ নম্বর ওয়ার্ডের এক মেম্বার প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

আজ রবিবার সন্ধ্যার পর চরমোন্তাজ ইউনিয়নে নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি খালেক ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক ছিলেন।

নির্বাচন পরবর্তী ভোট পুনঃগণনা নিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে এক মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে বিরোধের জেরে প্রতিদ্বন্দ্বী দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালেক।

এ বিষয় জানতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

পটুয়াখালীতে ভোট গণনা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

আপডেট সময় ১১:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১