ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা জেনারেল আজিজের

আকাশ জাতীয় ডেস্ক: 

সংবাদমাধ্যম আল জাজিরা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের সঞ্চালিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এ তথ্য জানান।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এতদিন আমি ইউনিফর্মে (সেনাপ্রধানের দায়িত্বে) ছিলাম, এটার ব্যাপারে যদি আমি কোনো আইনি পদক্ষেপ বা ব্যবস্থা নিতাম অনেকে প্রশ্ন করত যে আই এম এক্সারসাইজিং মাই অথরিটি। আই এম মিসইউজিং মাই পাওয়ার (ক্ষমতার অপব্যবহার)। আমি কিন্তু এখন ইউনিফর্মের বাইরে আসছি। আগামী জুনের ২৫ তারিখের পর আমার সম্পূর্ণ অবসর শুরু হবে। তখন আমি চিন্তা করব, এ ধরনের প্রোপাগান্ডা ও এসবের বিরুদ্ধে আমার কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত।’

আল জাজিরার তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ইসরাইল থেকে স্পাইওয়্যার ও সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় জেনারেল আজিজ প্রভাব খাটিয়েছেন। এ অভিযোগের বিষয়ে জেনারেল আজিজ বলেছেন, ‘কেনাকাটাগুলো যখন হয়, তখন সেনাপ্রধান হিসেবে এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। যদিও তিনি দায়িত্ব নেওয়ার একদিন পর নজরদারি প্রযুক্তি ক্রয়ের স্বাক্ষর হয়। কিন্তু প্রক্রিয়াগুলো আগেই সম্পন্ন হয়েছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা জেনারেল আজিজের

আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১