ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংস্কৃতির চর্চা সমাজে অসাম্প্রদায়িকতার চেতনা যোগাবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমন যুদ্ধের ভিতরেই শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চা সমাজে অসাম্প্রদায়িকতার চেতনা যোগাবে। শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন আয়োজিত স্বর্ণালী সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীত শেকড়ের ওপরেই দাঁড়ায় বর্তমান, নির্মিত হয় ভবিষ্যৎ। আর সংস্কৃতি নিজের শেকড়কে চিনতে শেখায়। তাই নিজেকে জানতে শিল্প-সাহিত্য-সংস্কৃতি-চলচ্চিত্রের চর্চা অব্যাহত রাখতে হবে।

তিনি এ সময় গণমাধ্যমকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বলে বর্ণনা করে বলেন, তথ্যপ্রযুক্তি গণমাধ্যমে নতুন মাত্রা দিয়েছে। এর ফলে মানুষ ও রাষ্ট্র এখন স্বচ্ছ কাঁচের ঘরের বাসিন্দা। এই স্বচ্ছ ঘরে সকলের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে যে আধুনিক ব্যবস্থাপনা প্রয়োজন, সরকার সে লক্ষ্যেই সম্প্রচার কমিশন গঠন করছে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, সামদানী আর্ট ফাউন্ডেশন ও ঢাকা লিট ফেস্টকে সম্মাননা স্মারক হস্তান্তর করেন তথ্যমন্ত্রী।

আয়োজক সংস্থার সভাপতি জিয়াউল হাসান কিসলুর সভাপতিত্বে ও ড. রাশেদা রওনকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এ দিন সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ত্রিকোণ চলচ্চিত্র শিক্ষালয়ের চলচ্চিত্র নির্মাণ পাঠ্যধারা সমাপনী সনদ বিতরণ করেন তথ্যমন্ত্রী। প্রখ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক), চলচ্চিত্রকার আশরাফ শিশির, ইহতেশাম আহমদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংস্কৃতির চর্চা সমাজে অসাম্প্রদায়িকতার চেতনা যোগাবে: ইনু

আপডেট সময় ০৯:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭