ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমার-মেসির সমান বেতন চেয়ে প্রত্যাখ্যাত রোনালদো!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বের সেরা দুই ফুটবলারের নাম মেসি-রোনালদো। এরপরই নাম আসবে নেইমারের। কিন্তু বেতনের হিসাব নিতে গেলে মেসি তো বটেই, নেইমারেরও অনেক পেছনে ক্রিস্টিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো ফিফা বেস্ট পুরস্কার জেতার পথে থাকা ফরোয়ার্ড কেন সেটা মানতে চাইবেন! এ কারণেই রিয়াল মাদ্রিদের কাছে দাবি জানিয়েছিলেন তাঁর বেতন বাড়ানোর। কিন্তু স্প্যানিশ জায়ান্টরা রোনালদোর এমন দাবি মানতে রাজি হয়নি।

চুক্তি হয়েছে কি হয়নি—এ নিয়ে সন্দেহ দূর হয়নি এখনো। তবে নতুন চুক্তি অনুযায়ী কর বাদে বার্ষিক ২৫ মিলিয়ন ইউরো বেতন পাওয়ার কথা লিওনেল মেসির। দলবদলের রেকর্ড গড়ে পিএসজিতে যাওয়া নেইমারের বেতনও ওরকমই। আর এবার তো দলবদলের পাগলাটে বাজারে সবাই বেতন বাড়িয়ে নিয়েছেন। কিলিয়ান এমবাপ্পের বেতন এক মৌসুমেই দশ গুণের বেশি বেড়েছে। রোনালদোও তাই চাইছেন নিজের বেতনটা এবার বাড়িয়ে নিতে।
কিন্তু রিয়ালই সেটা মানতে রাজি নয়। গত নভেম্বরেই চুক্তি নবায়ন করা হয়েছে রোনালদোর। ২০২১ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ পর্তুগিজ তারকা। এক বছর না যেতেই চুক্তি নবায়ন করতে চাইবে না কোনো ক্লাব। রোনালদো এখন ২০ মিলিয়নের মতো বেতন পান বলে জানা গেছে।

রোনালদো নিজেও অবশ্য এ নিয়ে খুব বেশি তোড়জোড় দেখাচ্ছেন তা নয়। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোলের পর নতুন চুক্তি নিয়ে প্রশ্ন উঠতেই নিরাপদ পথে হেঁটেছেন, ‘এটা খুব ভালো প্রশ্ন। তবে সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবেন।’

তবে, আগামী মাসেই ফিফা বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠিত হবে। এবারও যদি সেটা রোনালদোর কাছে যায়, তবে বেতনের প্রসঙ্গ আবারও ফিরে আসবে, এটা নিশ্চিত। এর আগে একবার রিয়ালে তাঁর বেতন এবং স্পেনের মাত্রাতিরিক্ত আয়কর নিয়ে প্রশ্ন তুলে রোনালদো নিজেকে অসুখী দাবি করেছিলেন। এবার অবশ্য এখনো তা বলেননি। তবে রোনালদো অসুখী বোধ করার আগেই রিয়ালকে উদ্যোগ নিতে হবে।

সূত্র: মার্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমার-মেসির সমান বেতন চেয়ে প্রত্যাখ্যাত রোনালদো!

আপডেট সময় ০১:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭