ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় মদপানে তিন বন্ধুর মৃত্যু, দু’জন হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনায় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, শহরের চক ছাতিয়ানির মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে (৩২) রুবেল। এছাড়াও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার আব্দুস সালামের ছেলে সবুজ ও মৃত আলমের ছেলে রতন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে দেশী মদ কিনে ছাতিয়ানি কলাবাগান মাঠপাড়া এলাকায় নিয়ে পান করে। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে রোমান ও রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহরের বড় বাজার এলাকা থেকে দেশীয় তৈরি মদ সংগ্রহ করে রাতে পান করে। পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃতদেহগুলো সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলেও তিনি জানান।

এ বিষয়টি নিয়ে ওই যুবকদের পরিবার প্রাথমিকভাবে গোপন করার চেষ্টা করছিল বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাবনায় মদপানে তিন বন্ধুর মৃত্যু, দু’জন হাসপাতালে

আপডেট সময় ০৫:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১