ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চ্যালেঞ্জ দিলেন জেনারেল আজিজ আহমেদ

আকাশ জাতীয় ডেস্ক:

বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্বে থাকাকালে তার কোনো ভাই বা আত্মীয়-স্বজন সামরিক খাতে কেনাকাটা নিয়ে দুর্নীতিতে জড়িত ছিলেন না। শুক্রবার (২৪ ডিসেম্বর) ডয়েচে ভেলে-তে এক লাইভ অনুষ্ঠানে এ বিষয়ে প্রমাণ করার জন্য জেনারেল আজিজ আহমেদ এই চ্যালেঞ্জ দেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামরিক বাহিনীতে সিগন্যাল সরঞ্জাম কেনার বিষয়ে আল-জাজিরা টেলিভিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটা পুরোপুরি মিথ্যা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমার ভাই এই কেনাকাটার সঙ্গে যুক্ত। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে, এর ক্রয়ের সঙ্গে আমার কোনো ভাই বা আত্মীয়-স্বজন জড়িত ছিলেন না।

জেনারেল আজিজ আরও বলেন, আমি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই সিগনাল সরঞ্জাম ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২৬ জুন ২০১৮ সালে চুক্তি সম্পাদন করে। আর আমি ওই বছরের মধ্যে ২৫ জুন দায়িত্ব গ্রহণ করি। একদিনের মধ্যে কিভাবে এখানে দুর্নীতি হলো?

অপর এক প্রশ্নের উত্তরে সাবেক এই সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্র আমার ভিসা বাতিল করেনি। ভিসা বাতিল করলে তো আমাকে তারা নোটিফাই করত। যুক্তরাষ্ট্র কারও ভিসা চালু বা বাতিল করলে নোটিফাই করে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চ্যালেঞ্জ দিলেন জেনারেল আজিজ আহমেদ

আপডেট সময় ১২:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১