ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৩০ লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে এতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে।

শুক্রবার সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী জানান, এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকাজ চলছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৭২ জন যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লঞ্চটি বর্তমানে সুগন্ধা নদীর দিয়াকুল পাড়ে ভেড়ানো রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৩০ লাশ উদ্ধার

আপডেট সময় ১০:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১