ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিইউতে হৃদরোগে আক্রান্ত এস এ খালেক, দোয়া চেয়েছে পরিবার

আকাশ জাতীয় ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির প্রবীণ সদস্য ও ঢাকার একাধিকবারের সংসদ সদস্য এস এ খালেক।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে. এম. ইয়াহিয়া সামী এ তথ্য জানিয়েছেন।

বৃহত্তর মিরপুরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের হার্টে রিং পড়ানো আছে। ৯৩ বছর বয়সী এ রাজনীতিবীদ দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত।

এদিকে প্রবীণ এই রাজনীতিকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু ও তার পরিবার।

এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়ে ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

৭ মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ৩ মার্চ ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় নির্বাচনের পূর্বে তিনি পুনরায় বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন।

সবশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিইউতে হৃদরোগে আক্রান্ত এস এ খালেক, দোয়া চেয়েছে পরিবার

আপডেট সময় ১০:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১