ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সব সমস্যার মূলে অনির্বাচিত-অবৈধ সরকার: মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে এখন যত সমস্যা আছে, সব সমস্যার মূলে রয়েছে এই অনির্বাচিত এবং অবৈধ সরকার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।

সাংবিধানিক বাধ্যবাধকতায় দরকার হবে নতুন কমিশন গঠন। ২০২৩ সালের শেষদিকে জাতীয় নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন পুনর্গঠনে দেশের বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২২ ডিসেম্বর) রাতে বাংলানিউজের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতামত জানতে চাইলে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার একটা মাত্র উপায় হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন যে সরকার আসবে সেই সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই সরকার যেকোনো ফ্রমেই নির্বাচন কমিশন গঠন করুক না কেন, তারা তাদের মতো করেই নির্বাচন কমিশন গঠন করবে, যেন আবার নির্বাচনে নয় ছয় করে তারা পাশ করতে পারে। এই সরকার ক্ষমতায় থেকে কিভাবে ভালো নির্বাচন করবে সেই মতামত দেওয়ার মানেই হয় না।

দেশের জনগণকে নির্বাচনমুখী করার জন্য কোনো মতামত রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জনগণের নির্বাচন বিমুখতা এই সরকারই তৈরি করেছে। বাংলাদেশ এখন যত সমস্যা আছে, সব সমস্যার মূলে রয়েছে এই অনির্বাচিত ও অবৈধ সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সব সমস্যার মূলে অনির্বাচিত-অবৈধ সরকার: মান্না

আপডেট সময় ১১:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১