ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে শিগগিরই আইন

আকাশ জাতীয় ডেস্ক:

উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন প্রণয়ন শিগগিরই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিচারপতি নিয়োগের আইন নিয়ে কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যে শেষ হবে।

বুধবার ঢাকার গুলশান-২-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিজম শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসহ আরও কিছু বিষয়ে আইন প্রণয়নে উদ্যোগের বিষয়ে সাংবাদিকের প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথাটাই তো আপনারা বললেন যেটা, সেটা মানুষ শুনলে পরে একটু রাগান্বিত হওয়ার কথা যে, উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না। উদ্যোগ নেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘এখন আমি আপনাদের একটা কথা বলি, সংবিধানে অনেকগুলি অনুচ্ছেদে বলা আছে আইন করার কথা এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অনেকগুলি আইন করেছি এবং যেগুলিতে করা হয়নি, সেগুলিতে আইন করার প্রক্রিয়া কয়েকটার মধ্যে চলছে। যেমন ধরেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশন এইসবের আইন। এক আইনের মধ্যেই কিন্তু এগুলো করা যায়।’

তিনি আরও বলেন, ‘সেই ক্ষেত্রে আমরা এটার উদ্যোগে নিয়েছি। আইন করার প্রক্রিয়াটা আপনারা হয়তো জানেন। কিছুটা আলাপ আলোচনা করে তারপরে সাংবিধানিক প্রক্রিয়া দেওয়া আছে, সেগুলি শেষ করতে হবে। তো সেই কারণে আমি বলি, একটু অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখব যে, এই আইনগুলি হয়েছে।’

বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে বিচারপতি নিয়োগ। বিচারপতি নিয়োগের আইনটা আমি আপনাদেরকে আগে বলেছি যে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যে শেষ হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে শিগগিরই আইন

আপডেট সময় ০৫:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১