ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে গরু ব্যবসায়ীকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকার মজিবুর রহমান (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। বাড়ির লোকজন সকালে উঠে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশেই (একশো গজের মধ্যে) একটি ধানক্ষেতে তার হাত পা বাঁধা আগুনে পোড়ানো লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত মজিবুর রহমান বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিলেন। তাকে কে বা কারা বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরে পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা অবস্থায় আছে।

কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সীমান্তে গরু ব্যবসায়ীকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যা

আপডেট সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১