ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২

আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাবে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও খাবার পাঠাবে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে রবিবার ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

বৈঠকে খাদ্য, আশ্রয় এবং সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগানিস্তানের বৃহত্তর অংশে অর্থনৈতিক ও মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শীতকালে আফগানিস্তানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এসময় তিনি জানান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশিদার হতে চায়।

পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে যাতে সমাজের সব অংশ কার্যকরভাবে তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে পারে এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে পারে।

ওআইসির বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন।

আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য।

পররাষ্ট্র সচিব ওআইসি নের্তৃবৃন্দকে এ দুঃসময় আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে পররাষ্ট্র সচিব ইসলামাবাদে বাংলাদেশ কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাবে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১