ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাসপাতালে সেবার মান বাড়ানোর তাগিদ মাশরাফির

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইল সদর হাসপাতালে সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। শনিবার ও রবিবার দুদিন তিনি নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট ডাক্তার ও সেবিকাদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালের স্বাস্থ্য সেবা বিষয়ক যে কোন অনিয়ম দূর করতে হবে। নিয়ম মাফিক আপনাদের দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের সেবার মান বাড়াতে ডাক্তার ও সেবিকাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা শুধু সমন্বয় করবো। হাসপাতালের রোগী ওয়ার্ডসহ বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

হাসপাতালে ভর্তি থাকা রোগীরা যাতে সঠিকভাবে খাবার এবং চিকিৎসা সেবা পান সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।আউটডোরের রোগীরা যাতে হাসপাতালের ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যান সেজন্য ডাক্তারদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

এদিকে সঠিক সময়ে হাসপাতালে না আসায় শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৮জন চিকিৎসক ও ২ জন মেডিক্যাল টেকনোলজিষ্টকে এবং অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের দায়িত্বে থাকা ১ জন কর্মচারীকে (বাবুর্চি) শোকজ এবং রোগীদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিং’র এক কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের তত্বাবধায়ককে নির্দেশ দিয়েছিলেন।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুন্সী আসাদ উজ-জামান টনি বলেন, শনিবার সকাল ৯টার পরে আসায় ৮জন চিকিৎসক ও ২ জন মেডিক্যাল টেকনোলজিষ্টকে শোকজ করা হয়। এছাড়া খাদ্য বিভাগের দায়িত্বে থাকা ১ জন কর্মচারিকেও শোকজ করা হয়। রবিবার বিকেলে মাশরাফি বিন মোর্ত্তজা এমপি শোকজ পাওয়া চিকিৎসক, মেডিক্যাল টেকনোলজিষ্ট ও কর্মচারির শোকজ প্রত্যাহার করে নেয়ার জন্য বলেছেন। আগামিতে হাসপাতালের সেবার মান আরো বাড়ানোর জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। আউটসোর্সিং-এ কর্মরত এক কর্মচারীকে সংশ্লিষ্ট ঠিকাদার অব্যাহতি দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

হাসপাতালে সেবার মান বাড়ানোর তাগিদ মাশরাফির

আপডেট সময় ১০:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১