ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ’ স্কুল স্থাপন করবে ইউনিসেফ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ’র অধিক স্কুল স্থাপন করবে ইউনিসেফ। বর্তমানে ইউনিসেফ কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশুদের জন্য ১শ’ ৮২টি স্কুল পরিচালনা করছে এবং এতে ১৫শ’ মত শিশু শিক্ষা লাভ করছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়। আগামী বছরের মধ্যে পরিধি বৃদ্ধি করে ১৫শ’ থেকে ২ লাখ রোহিঙ্গা শিশুকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে ইউনিসেফের।

সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বলেন, এই সংকটপূর্ণ সময়ে রোহিঙ্গা শিশুরা অনেক বেশি ভুক্তভোগী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সময়ে তাদের নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে শিক্ষার সুযোগ দেওয়া উচিত। তিনি আরো বলেন, এখনই তাদের পর্যাপ্ত স্বাভাবিক জ্ঞানের প্রয়োজন, যাতে তারা তাদের ভবিষ্যত গড়তে পারে।

এই স্কুলগুলোতে ৪ থেকে ৬ বছরের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা এবং ৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য অনানুষ্ঠানিক মৌলিক শিক্ষা দিচ্ছে। প্রতিটি স্কুল তিন শিফটে চালানো হয় এবং প্রতি শিফটে ৩৫ শিশুর শিক্ষার ব্যবস্থা রয়েছে।

স্কুলগুলোতে বাংলা, ইংরেজি, গণিত, বার্মিজ, বিজ্ঞান এবং মানবিক বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। শিশুদের স্বাস্থ্যগত ও জীবনমুখী দক্ষতা বৃদ্ধির জন্য মানসিক কাউন্সিলিং দেওয়া হচ্ছে। শিশুদের মাঝে বই, কলম, পেন্সিল, রং পেন্সিল, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

গত ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের এক-চতুর্থাংশের বেশি শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা শিশুদের জন্য ১৩শ’ স্কুল স্থাপন করবে ইউনিসেফ

আপডেট সময় ০৯:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭