ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কথা বলা বোকামি’

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ক্রিকেট বোর্ড তো স্বতন্ত্র একটা জায়গা, যেখানে কারও কোনো চাপ নেই। বোর্ড চলে বোর্ডের নীতিতে। এখানে বোর্ড যে সিদ্ধান্ত নেবে, ক্রিকেটার হিসেবে আমি স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আমি ২০১৯ সালের বিশ্বকাপে খারাপ করেছি, আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। লোকের সমালোচনা মেনে নিতে হবে। এটা বোর্ডকে গ্রহণ করতে হবে, ক্রিকেটারদের করতে হবে, দলকে বহন করতে হবে। এসবের উত্তর দিতে যাওয়া বোকামি। এটা পেশাদার জায়গা, সবাই সেরাটা চাইবে।

দেশের হয়ে রেকর্ড ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০টিতে জয় উপহার দেওয়া সাবেক এই অধিনায়ক বলেন, শতভাগ দেওয়ার পর ফল না এলে লোকে অন্তত ভাববে যে চেষ্টা করেছে। ভারতের মতো দল, তারা সেরা না হতে পারলে লোকে বিন্দুমাত্র ছাড় দেয় না।

তিনি আরও বলেন, ইংল্যান্ডে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পরও বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে না পারায় ক্রিকেটারদের তুলোধুনো করা হয়েছে। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয় বা অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়। সেটিই বলছি যে লোকের সেন্টিমেন্ট এমন, কোনটি কখন কাজ করবে, কেউ জানে না। কাজেই উচিত হলো, কথা কম বলে কাজ করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কথা বলা বোকামি’

আপডেট সময় ০৭:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১