ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দেশে প্রথম ‘সিভিক সেন্টার’ হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে প্রথম ‘সিভিক সেন্টার’ নির্মাণ করা হবে রাজধানীতে।নগরবাসীর জন্য দিনব্যাপী বিনোদনের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার গুলশান-২ এ ডিএনসিসি মার্কেটের জায়গায় ২০তলা বিশিষ্ট এই সেন্টার গড়ে তোলার পাশাপাশি সেখানে ৩০তলা সিটি টাওয়ার স্থাপন করা হবে।

বুধবার এই দুই ভবন নির্মাণে স্থাপত্য নকশা বাছাইয়ের বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে মেয়র আতিক গণমাধ্যমকে জানান, এ দুই ভবনের নকশা প্রতিযোগিতায় মো. শরীফ ইউ আহমেদের মডেলটি প্রথম হয়েছে।আর স্থপতি শাহ ফুয়াদ মো. সাইরাসের নেতৃত্বাধীন তিন সদস্যের দলের তৈরি মডেলটি দ্বিতীয় এবং স্থপতি মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বাধীন ১৪ সদস্যের টিমের মডেলটি তৃতীয় স্থান অর্জন করেছে।

‘যে মডেলটি প্রথম হয়েছে সেই মডেলে সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার করা হবে। পাশাপাশি দুটি ভবন হবে- একটি ৩০তলা সিটি ভবন এবং ২০তলা সিভিক সেন্টার।’

মেয়র বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো ‘সিভিক সেন্টার’ নেই। ডিএনসিসির তৈরি কেন্দ্রটিই হবে প্রথম। রাজধানীর মানুষের চিত্তবিনোদনের ব্যবস্থা থাকবে এখানে।

তিনি আরও বলেন, এই জায়গায় বড় ভবন করে দোকান বরাদ্দ দিলে ডিএনসিসির অনেক টাকা আসত। কিন্তু আমরা সেদিকে যাইনি। সিভিক সেন্টার করব, সেখানে ছোট থেকে বড়- সব বয়সের নগরবাসী আসবেন, সারাদিন এখানে কাটাতে পারবেন। এখানে নগরবাসীর জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথম ‘সিভিক সেন্টার’ হচ্ছে

আপডেট সময় ১১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১