ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক জরুরি: রামনাথকে শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার।এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি।

বুধবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়। তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি।তার এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে আগেই জানিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান কোবিন্দ।বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক জরুরি: রামনাথকে শেখ হাসিনা

আপডেট সময় ০৫:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১