ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

সারা দেশে অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশে অবৈধ তিন চাকার ‘ইজিবাইক’ চিহ্নিত করে অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আবেদনকারী আইনজীবী আতিক তৌহিদুল ইসলামের মতে, দেশে এখন অবৈধ ইজিবাইকের সংখ্যা প্রায় ৪০ লাখ। আদালতে রিট আবেদনটি দায়ের করেন বাঘ ইকো মোটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলাম।

রুলে অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীদের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। এ থেকে সরকার কোনো অর্থ পায় না। সরকার রাজস্ব হারাচ্ছে। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকারক। মানবদেহের জন্য ক্ষতিকারক। এসব বিবেচনায় ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

সারা দেশে অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ

আপডেট সময় ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১