ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সময় থাকতে সম্মান নিয়ে বিদায় নিন, সরকারকে অলি

আকাশ জাতীয় ডেস্ক:

সময় থাকতে সম্মান নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘সময় থাকতে সম্মান নিয়ে বিদায় নিন, জাতীয় সরকার গঠনে সহায়তা করুন। না হলে পালানোর সময় পাবেন না। ’

রাজধানীর হাতিরঝিলে এলডিপির পার্টি অফিসে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি চেয়ে অলি আহমদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ, তাকে দ্রুত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। যদি বিনা চিকিৎসায় তার মৃত্যু হয় তাহলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন ছিল বাঙালি ও অবাঙালিদের মধ্যে নির্বাচন। সেই নির্বাচনে বাঙালিদের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে বাঙালিরা অবাঙালিদের বিরুদ্ধে ভোট দিয়েছে। আওয়ামী লীগ যেহেতু বাঙালিদের নেতৃত্ব দিয়েছে তাই তাদের লোক নির্বাচিত হয়েছে। বাঙালিরা আওয়ামী লীগকে ভোট দেয়নি, ভোট দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।’

অলি বলেন, ‘১৯৭১ সালের আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পরামর্শে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার দলিল আমার কাছে রয়েছে। আওয়ামী লীগের কোনো লোক বিদ্রোহ করেনি। আওয়ামী লীগ নিজেদের মুক্তিযোদ্ধাদের দল মনে করে, তাহলে তাদের দলে বীরশ্রেষ্ঠ ও বীরউত্তম নেই কেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ।

সভায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামুল বশির, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বিলাল হোসেন মিয়াজি, উপদেষ্টা ড. আবু জাফর, অধ্যক্ষ মাহবুবুর রহমান ও অধ্যাপিকা কারিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

সময় থাকতে সম্মান নিয়ে বিদায় নিন, সরকারকে অলি

আপডেট সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১