ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

নারীকে বিবস্ত্র করে নির্যাতন, দেলোয়ারসহ সব আসামির কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ারসহ ১৩ আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। টাকা না দিলে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে দণ্ডিতদের।

মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মামুনুর রশীদ লাভলু এসব তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণার আগে পৌনে ১০টার দিকে মামলার নয় আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের তোলা হয় এজলাসে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন নুর হোসেন বাদল, আবদুর রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন মিয়া, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন কন্ট্রাকটর, নুর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ ও দেলোয়ার হোসেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক। এই চারজন পলাতক।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন মামুনুর রশীদ লাবলু, বাদী পক্ষে ছিলেন মোল্লা হাবিবুর রসুল মামুন ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জসিম উদ্দিন বাদল।

২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ঘরে ঢুকে ওই নারীর স্বামীকে অন্য কক্ষে বেঁধে রেখে আসামিরা তাকে নির্যাতন করেন। তারা নির্যাতন করার ভিডিওচিত্রও ধারণ করেন। এরপর ১ মাস ধরে গৃহবধূকে হুমকি দিয়ে আসছিলেন অনৈতিক প্রস্তাবের রাজি না হলে ভিডিওচিত্রটি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন। ৩২ দিন পর অভিযুক্ত ব্যক্তিরা ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪ অক্টোবর নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।

পরে এই ঘটনায় মামলা হয়। সেই মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। এক বছর ধরে বাদীসহ ৪০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নারীকে বিবস্ত্র করে নির্যাতন, দেলোয়ারসহ সব আসামির কারাদণ্ড

আপডেট সময় ০৩:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১