ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

দ্বিতীয়বারের ড্রয়ে মেসি-নেইমারদের মুখোমুখি রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের পর মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় যখন ফুটবলপ্রেমীরা যখন উৎপুল্ল, ঠিক তখনই সব ভেস্তে দিল উয়েফা। ভুলের কারণে বাতিল করা হলো প্রথমে করা চ্যাম্পিয়ন্স লিগের ড্র।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিয়ন শহরে দ্বিতীয় দফায় করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র।

দ্বিতীয়বারের ড্রয়ে সবচেয়ে বেশি কপাল পুড়েছে রিয়াল মাদ্রিদের। প্রথমাবস্থায় সহজ প্রতিপক্ষ হিসেবে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে পেলেও দ্বিতীয়বারের ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ পেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজিকে। তারকায় ভরা এ ক্লাবে রয়েছেন লস ব্লাঙ্কোস শিবিরের সাবেক অধিনায়ক সের্হিও রামোস। প্রথমবারের মতো নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

প্রথম ড্রয়ে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ আতলেটিকোকে পেলেও দ্বিতীয়বারের ড্রয়ে সহজ প্রতিপক্ষ রেড বুল সালজবুর্গকে পাচ্ছে ছয়বারের চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখ। ক্রিস্টিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড মেসির ক্লাবের জায়গায় পেয়েছে আতলেটিকো মাদ্রিদকে। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি লড়বে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।

রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে ভয়ে থাকলেও এবার বেনফিকা আয়াক্সকে পেয়ে কিছুটা স্বস্তি পাবে। বর্তমান চ্যাম্পিয়ন্স চেলসির অবশ্য ভাগ্য বদলায়নি। আগের মতো ফরাসি ক্লাব লিলের বিপক্ষে লড়বে কন্তে-সিলভারা। রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস লড়বে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে। উড়তে থাকা লিভারপুল এবার পেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় লেগ হবে ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ।

একনজরে চ্যাম্পিয়নস লিগের পরিবর্তিত শেষ ষোলো:

রেড বুল সালজবুর্গ–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ম্যানচেস্টার সিটি
বেনফিকা–আয়াক্স
চেলসি–লিল
আতলেতিকো মাদ্রিদ–ম্যানচেস্টার ইউনাইটেড
ভিয়ারিয়াল–জুভেন্টাস
ইন্টার মিলান–লিভারপুল
পিএসজি–রিয়াল মাদ্রিদ

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিতীয়বারের ড্রয়ে মেসি-নেইমারদের মুখোমুখি রিয়াল

আপডেট সময় ১০:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১