ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কাতারকে ঘরের মাঠ বানাচ্ছে আফগানিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিরাপত্তাজনিত কারণে নিজেদের ঘরের মাঠে ক্রিকেট খেলতে পারে না আফগানিস্তান ক্রিকেট দল। এতদিন ভারতের দেরাদুন ও সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলেছে তারা।

তবে এবার প্রথমবারের মতো কাতারকে হোম ভেন্যু বানাতে যাচ্ছে আফগানরা।

২০২২ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ২১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান, পেয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন রশিদ-নবিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারকে ঘরের মাঠ বানাচ্ছে আফগানিস্তান

আপডেট সময় ০৭:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১