ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুদককে আগে ‘নিজের ঘরে’ অভিযান চালাতে বললেন রাষ্ট্রপতি

আকাশ জাতীয় ডেস্ক:

অন্যের দুর্নীতি চিহ্নিত করার আগে নিজেদের ‘অসসতা’ দূর করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুদকের আয়োজনে এক আলোচনা সভায় দেওয়া ভিডিও বার্তায় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, আমি দুদকের সব পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে।

দুদকের উপর মানুষের আস্থা বাড়ানোর উপায় রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না- জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের ওপর জনগণের আস্থা বাড়বে।

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এ আলোচনাসভার আয়োজন করে দুদক।

রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে দুদককে দুর্নীতি দমনে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করব, আপনারা নিজেদের ঘর থেকেই এ অভিযান শুরু করবেন। কিছু সংখ্যক লোকের জন্য যাতে পুরো দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। একইসঙ্গে দুর্নীতির মাধ্যমে কোনো অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রলুব্ধ না করার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান, মো. জহুরুল হক এবং দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুদককে আগে ‘নিজের ঘরে’ অভিযান চালাতে বললেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৫:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১