ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনায়েত উল্যাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: মালিক সমিতি

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পরিবহন মালিকরা। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নসহ সবসময় পরিবহন মালিকরা সরকারের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। এরই মধ্যে সরকারের অনুরোধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হয়েছে। কিন্তু একটি চক্র এনায়েত উল্যাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আন্দোলন যাতে ভিন্নখাতে চলে যায় তারা সে চেষ্টা অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিগত সময়ে হরতাল-অবরোধের সময় পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯২ জন চালককে পুড়িয়ে হত্যা করাসহ বহু যানবাহন পোড়ানো হয়েছে। তখন সরকারের নির্দেশে মালিকরা রাস্তায় ছিলেন। করোনার সময় খন্দকার এনায়েত উল্যাহ পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের পাশে ছিলেন। তিনি সংগঠনের পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকেও সহায়তা করে গেছেন।

বিজ্ঞপ্তিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, চক্রটি নানা মিথ্য ও ভুয়া তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। এ জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করছে। অথচ, আমি দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরটিকে শৃঙ্খলায় আনার জন্য সরকারের সঙ্গে কাজ করছি। পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এনায়েত উল্যাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: মালিক সমিতি

আপডেট সময় ০৪:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১