ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল: ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এই অবস্থায় লন্ডনে থাকা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে দেশের সব রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীকে ফোন করে তার মায়ের জীবন বাঁচানোর আহ্বান জানাতে পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের একাংশের কাউন্সিলে অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘বেগম খালেদা জিয়া ক্রিটিক্যাল অবস্থায় আছেন। খুবই খারাপ অবস্থা। কখন কী হয়ে যায় বলা যায় না। তাই তারেক রহমানের উচিত হবে প্রত্যেক দল ও বুদ্ধিজীবীকে নিজে ফোন দিয়ে বেগম জিয়ার জীবন বাঁচানোর আহ্বান জানানো।’

আবারও জাতীয় সরকার প্রসঙ্গ তুলে উপস্থিত রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই মিলে জাতীয় সরকার করেন। সেই জাতীয় সরকারকে জনগণের ভোটে বিজয়ী করেন।’

শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রদের হাফ ভাড়া সারা বিশ্বে। অনেক দেশে ছাত্রদের জন্য ফ্রি। এদেশে কেন পাবে না?’

অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘সরকার বলছে মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আসলে প্রকৃত মুক্তিযোদ্ধারা সুযোগ-সুবিধা পাচ্ছেন না। মুষ্টিমেয় কিছু মুক্তিযোদ্ধা সুযোগ-সুবিধা পাচ্ছেন। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। তার স্ত্রী খালেদা জিয়া মৃত্যুসজ্জা। বিদেশে চিকিৎসা করতে যেতে চান। কিন্তু প্রধানমন্ত্রী, আপনি তাকে বিদেশ যেতে দিচ্ছেন না কিসের ভয়ে? তিনি কি বিদেশ গেলে আর ফিরে আসবেন না?’

কাদের সিদ্দিকী বলেন, ‘অবশ্যই খালেদা জিয়া দেশের বাইরে গেলে ফিরে আসবেন। ওয়ান-ইলেভেনের সময়ও তাকে বিদেশ পাঠাতে চেয়েছিল। তিনি বলেছেন, মরতে হয় দেশের মরব। তাই আপনাকে (শেখ হাসিনা) বলব, একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে আজই তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন।’

কয়েক ভাগে ভাগ হয়ে যাওয়া গণফোরামের এই কাউন্সিল হচ্ছে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন অংশের। দলের ৬ষ্ঠ কাউন্সিলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক দলের প্রধানকে দাওয়াত দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৪:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১