ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭০ হাজার বছর পর আকাশে ভেসে উঠছে বিরল ধূমকেতু!

আকাশ নিউজ ডেস্ক:

৭০ হাজার বছর পরে পৃথিবীতে ফিরে আসছে মহাকাশের এক আগন্তুক। নাম তার লিওনার্দ। ধূমকেতুটি অবশ্য আবিষ্কৃত হয়েছে ২০২১ সালেই। আর এবছরই পৃথিবীর কাছাকাছি হাজির হবে সেটি। এই মাসেই রাতের আকাশে দেখা মিলবে লিওনার্দের। স্বাভাবিক ভাবেই উত্তেজিত মহাকাশপ্রেমীরা।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাউন্ট লেমন অবজার্ভেটরি থেকে ধূমকেতুটি আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রেগরি জে লিওনার্দ। তার নামানুসারেই মহাজাগতিক বস্তুটির নামকরণ করা হয় লিওনার্দ। এরপরই জানা যায়, ডিপ স্পেস তথা মহাকাশের সুদূর কোণ থেকে সেটি এগিয়ে আসছে পৃথিবীর দিকেই। প্রাগৈতিহাসিক কালের পরে আমাদের নীল রঙের গ্রহের আকাশে দেখা যাবে অপার্থিব আলোর ঝাঁটাটি।

অক্টোবরের প্রথম ২ সপ্তাহেই লিওনার্দের উজ্জ্বলতা অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছিল। এরপরই পরিষ্কার হয়ে যায় খুব দ্রুত পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাবে সেটি। তবে তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনও রকম সম্ভাবনা নেই।

কবে থেকে দেখা যাবে লিওনার্দকে? ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্য়ে আকাশে জ্বলজ্বল করার কথা সেটির। তবে তা সবচেয়ে উজ্জ্বল অবস্থায় দেখা যাবে ১৩ তারিখ। জানা গিয়েছে, ধূমকেতুটি আগে উদয় হবে উত্তর গোলার্ধে। পরে দক্ষিণ গোলার্ধ থেকেও সেটি দেখা যাবে।

বিশ্বের কিছু কিছু স্থান থেকে খালি চোখে দেখা গেলেও এশিয়ার আকাশে সেটিকে দেখতে হলে লাগবে টেলিস্কোপ। মোটামুটি ৪০ থেকে ৫০ মিলিমিটারের ছোট টেলিস্কোপ দিয়েই দেখা যাবে ধূমকেতুটি।

‘দ্য স্কাই লাইভ’ ওয়েবসাইটে দেওয়া তথ্য় অনুসারে মধ্য রাত ১টা ৪৮ মিনিট নাগাদ সেটির উদয় হবে। অস্ত যাবে বিকেল ৪ টা ১২ মিনিটে। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মহাকাশপ্রেমীরা। বলাই বাহুল্য, এই ধূমকেতুটির দেখা পাওয়া সকলের কাছেই হবে অত্যন্ত বিরল এক অভিজ্ঞতা। শেষবার যখন লিওনার্দ এসেছিল তখন পৃথিবীতে চলছে আদিম যুগ। এরপর ৭০ হাজার বছর রে তার দেখা মিলবে পৃথিবীর আকাশে। আজকের সভ্যতার কতটুকু সেই সময় টিকে থাকবে তা নিয়েই রয়েছে ধন্দ। ফলে এই সুযোগ কোনও ভাবেই হারাতে রাজি নন আকাশভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭০ হাজার বছর পর আকাশে ভেসে উঠছে বিরল ধূমকেতু!

আপডেট সময় ১০:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১