ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

আমাদের দেশেও ভালো ডাক্তার আছে : হাছান মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে খালেদা জিয়ার চিকিৎসায় সরকার বদ্ধপরিকর। তার পরিবাব যেভাবে চায়, সেভাবেই চিকিৎসা দেওয়া হবে। আমাদের দেশেও অনেক ভালো ডাক্তার আছে।’

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) মেধাবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে সংগঠনটির সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃত্তির পুরস্কার দেওয়া হয়। সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান, চিকিৎসা পান, সে জন্য সরকার সব ধরনের ব্যবস্থা দেশের অভ্যন্তরে গ্রহণ করতে চায় এবং এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। বিএনপি যেভাবে চাইবে সেভাবেই আমরা করতে চাই।’

রামপুরার ঘটনা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘একটি শ্রেণি ছাত্রদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। রামপুরার ঘটনাও তেমন ঘটনা বলেই জানতে পেরেছি। দেশে কিছু পরগাছা আছে, তারা রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি ছাত্রদের বলব, ঢাকায় আমরা হাফ ভাড়ার ব্যবস্থা করেছি, চট্টগ্রামেও আলোচনা চলছে। তোমরা সকলে রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাও।’

‘আজকে আমাদের সন্তানরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে। আমি তাদের ধন্যবাদ জানাই। নিরাপদ সড়কটা আমাদের প্রয়োজন। সরকারও কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছে’,- বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

আমাদের দেশেও ভালো ডাক্তার আছে : হাছান মাহমুদ

আপডেট সময় ০৫:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১